রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর: দুই বছর আগে নাতিকে হারিয়ে নির্বাক দাদী নাজিরুন।দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুজে বেরিয়েছেন নাতী রেজওয়ান(১৪) কে। কিন্তু তাকে কোথায় খুজে না পেয়ে বদরগঞ্জ থানায় একটি জিডি করেন।কিন্তু প্রশাসন ১৪ বছরের নিখোঁজ কিশোর রেজওয়ান কে এখনো তার খোঁজ পায়নি।একমাত্র নাতিকে হারিয়ে দাদি নাজিরুন প্রায় সময় বিলাপ করতে থাকেন। বুধবার ২০ মে সকালে সাংবাদিক কাছে বুক ভরা আর্তনাদ নিয়ে বলেন, আমার একমাত্র ছেলে অসুস্থ হয়ে কয়েক বছর আগে মারা যান। এর পরপরে আমার ছেলের বউ দুনিয়া থেকে চলে যায়।তারপর থেকে আমার নাতি রেজওয়ান কে আমি পরম মমতা দিয়ে আগলে রেখে বড় করি।কিন্তু আমার সোনার টুকরো দাদু ভাইকে আমি দুই বছর থেকে খুঁজে পাচ্ছি না।কিছুক্ষণ পর পর নাজিরুন বিলাপ করতে করতে বলেন তুই কই গেলি তাড়াতাড়ি আমার বুকে ফিরে আয়।তুই না আসলে আমি কাকে নিয়ে বাকি জীবন কাটাবে।নাজিরুন সাংবাদিক সামনে আক্ষেপ করে বলেন, ,আমার নাতির ছবি দেখে কেউ চিনে থাকলে।
২০/৫/২৬
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.