সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় কিশোরীর মা বিউটি আক্তার বাদী হয়ে দুমকি থানায় দস্যুতার চেষ্টার অভিযোগে মামলা করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ইফতারের পর শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যান। ওই সময় তাদের মেয়ে মুশফিকা জাহান (১৭) বাসায় একা ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে দরজায় নক করার শব্দ শুনে বাবা-মা ভেবে দরজা খুলে দেন মুশফিকা। এ সময় অভিযুক্ত কিশোর ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে এবং মোবাইল থেকে সিম কার্ড খুলে নিতে বাধ্য করে।
ঘটনার একপর্যায়ে কিশোরী ঘর থেকে দৌড়ে বেরিয়ে চিৎকার করলে অভিযুক্ত বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী কিশোরীর মা বিউটি আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বলেন, "মেয়ের সাহসিকতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।"দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, "গ্রেপ্তার কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।"
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.