কলি আক্তার, দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী আলহাজ্ব হজরত মাওলানা মো. ওমর ফারুক নুরী।
সোমবার (১৯জানুয়ারী) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আলহাজ্ব হজরত মাওলানা মো. ওমর ফারুক নুরী বলেন,দেশে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলনই জনগণের একমাত্র আস্থার ঠিকানা।তিনি আরও বলেন, বাগেরহাট-৪ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায়। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সমর্থন নিয়ে আমরা নির্বাচনী মাঠে আছি। তিনি বলেন, যুব সমাজ আজ হতাশ। ইসলামী আন্দোলন যুবকদের নৈতিকতা ও কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছে। ছাত্রসমাজকে রাজনীতির নামে সহিংসতা থেকে দূরে রেখে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজের সর্বস্তরের মানুষের কাছে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাজনীতির বার্তা পৌঁছে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুল্লাহ, উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা মো. গোলাম আহাদ, ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ, ছাত্র আন্দোলন জেলা দাওয়া বিষয়ক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।বক্তারা “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের প্রার্থী একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উল্লেখ করে বলেন, মতবিনিময় সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.