
শ্রীচৈতন্যদেবের জন্মোৎসব উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।, বর্ণাঢ্য শোভাযাত্রা নগর সংকীর্তন এর মধ্য দিয়ে গৌড়ীয় মিশন থেকে বাগবাজার স্ট্রিট, বিধান সরণি, বিবেকানন্দ রোড ,গিরিশ পার্ক, রবীন্দ্র সরণী, বি কে পাল হয়ে মেলা প্রাঙ্গণে সমাপ্ত হয়।। কয়েকশো ভক্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সকল ভক্তরা চৈতন্যদেবের জয়ধ্বনি দিতে থাকেন। এরপর মেলা প্রাঙ্গণের মঞ্চে বল অতীতের উপস্থিতিতে চৈতন্যদেবের প্রতিকৃতিতে মাল্যদান এবং সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে আতি একটি করে তার স্মারক দিয়ে সম্মানিত করেন।
চৈতন্যদেবের জন্ম উৎসব উপলক্ষে, কলিযুগ পাবনাবতারী শ্রী শচীনন্দন গৌড় হরিণ ৫৪০ তম শুভ জন্মদিনও মহাসমারোহে পালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী পাদ হৃষিকেশ মহারাজ, শ্রীপাদ মধুসূদন মহারাজ, শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী সহ সকল মহারাজের এবং অতিথিবৃন্দ ও ভক্তরা।
এই জন্মোৎসব উপলক্ষে, প্রতিদিন থাকছে বিভিন্ন অনুষ্ঠান, এবং প্রতিযোগিতা।
অঙ্কন প্রতিযোগিতা, নগর সংকীর্তন, জয় বন্দনা ও হরিনাম সংকীর্তন, আবৃতি প্রতিযোগিতা , জাতীয় আলোচনা সভা, মৃদঙ্গ শ্রীখোল বাদন প্রতিযোগিতা, গৌড়ীয় বৈষ্ণব সমালোচনা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গৌড়ীয় নৃত্য প্রতিযোগিতা, সহ বিভিন্ন অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে চলবে ভোগ বিতরণ।
এই উৎসবকে ঘিরে, বিভিন্ন জেলা থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন অনুষ্ঠান মঞ্চে, বিভিন্ন জেলার মহারাজেরা অনুষ্ঠানে তাদের আলোচনা ও বক্তব্য তুলে ধরেন, রয়েছে বিভিন্ন স্টল, যেখানে মুখরচোখ খাবার থেকে শুরু করে জামা কাপড়ের স্টল, মেয়েদের সাজের স্টল, নিত্যদিনের খাবার প্রোডাক্ট, মায়াপুরের ধূপের স্টল, এমন কি ছোট ছোট ছেলেমেয়েদের জন্য রয়েছে নাগরদোলা থেকে শুরু করে অন্যান্য খেলার সরঞ্জাম। অনুষ্ঠানের মাঝে মাঝে সকল ভক্তরা দুহাত তুলে শ্রীচৈতন্যদেবের জয়ধ্বনি দিতে থাকেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.