আব্দুল্লাহ আল মামুন, যশোর:
যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার মাঠে ধান বহনের সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মান্নান শেখ (৫০) চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি শ্রমিক হিসেবে ধান বহনের কাজে অংশ নেন।কাজ করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মান্নান শেখ ছিলেন পরিশ্রমী ও সৎ একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.