উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার করেছে। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিল্টন কাজী(৪৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিল্টন কাজী (৪৮) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
(৮ সেপ্টেম্বর) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা গ্রামস্থ যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিল্টন কাজী (৪৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন সিকদার'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.