উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম,) এর তত্ত্বাবধানে এসআই মো:অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, মো রকিবুজ্জামান রকি, ওলিয়ার রহমান, সঙ্গীয় ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালি গ্রামস্ত মাদ্রাসা বাজারে বট গাছের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামীদ্বয় ১/ মেহেদী সরদার (২২) পিতা: তৌহিদুল সরদার, সাং- সীমাখালী, ২/ রাজু বেগ (২০), পিতা- আজিম বেগ, সাং- লস্করপুর উভয় থানা-নড়াইল সদর, জেলা- নড়াইলদ্বয়ের দখল হইতে ৪০+৩৭= ৭৭ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অদ্য ইংরেজি ১৩-০৪-২৫ তারিখ দুপুর ১৩:২০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.