নেহারেন্দু চক্রবর্তী রাসের নগর ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানে কৃষকলীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নাসিরনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা মো. গোলাম আলী এবং গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও গোকর্ণ হাজি বাড়ির মো. সারোয়ার উদ্দিন।স্থানীয়ভাবে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও চলছে আলোচনা।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে হামলার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.