নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বৈশাখ বরণ উৎসব পালিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় নাসিরনগর কলেজ মাঠ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান । এ সময় আরও উপস্থিত ছিলেন -বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি
সৈয়দ আবু সারোয়ার, বিএনপি নেতা কামরুল আলম ভূঁইয়া,বিএনপি নেতা আজদু মিয়া মেম্বার, তাজমহল বেগম মেম্বার,জাসাসের সাবেক সভাপতি সাখাওয়াত ভূঁইয়া,শ্রমিক দলের সাবেক সভাপতি এমরান মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আশিকুর রহমান চৌধুরী পনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সর্বজনীন উৎসব দেশে আর নেই। এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.