সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শেফালী বেগম (৫০) নামের এক অসহায় ও মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বাজারের পুরাতন মাছ বাজার সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে যখন চারদিকে তারাবির নামাজের নিস্তব্ধতা, ঠিক তখনই হঠাৎ শেফালী বেগমের ঘর থেকে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, "নামাজ চলাকালীন আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হয়।"খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাতায়াত ও দূরত্বের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।প্রাথমিক অবস্থায় স্থানীয়দের ধারণা, রান্নার চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দীর্ঘদিনের আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মানসিক ভারসাম্যহীন শেফালী বেগম। তার এই নিঃস্ব অবস্থায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.