সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা , পশ্চিমবঙ্গ
আজ ২৬ শে জানুয়ারী রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, কলকাতার রেড রোডে, কুচকাওয়াজের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদ্বয় এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে মিলিটারি কমান্ডো পর্যন্ত উপস্থিত ছিলেন।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, কয়েকটি রাস্তা যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ,তাদেরকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেন , যেমন হসপিটাল রোড, খিদিরপুর রোড ,ডাফরিন রোড , গোষ্ঠ পাল সরণী, আর আর এ্যভিনিউ, আউট ট্রাম ঘাট ও এসপ্লেনেড, পার্কস্ট্রীট সহ অন্যান্য রাস্তা বন্ধ করে দেয়া হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে যান চলাচল বন্ধ থাকে দুপুর বারোটা পর্যন্ত।
এই অনুষ্ঠান দেখতে, যেমন দূর দুরান্ত থেকে দর্শক ভীড় জমিয়েছে, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের পারফর্মেন্স তুলে ধরা হয়েছে। শুধু তাই নয় এন সি সির ছাত্রছাত্রীরা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
প্রশাসনের তরফ থেকে সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল শুধু তাই নয় মোড়ে মোড়ে পুলিশি মোতায়ন ছিল চোখে পড়ার মত, নাকি কোনরকম গন্ডগোল না ঘটে, এবং যান চলাচল নিয়ন্ত্রণ থাকে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.