মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
২৫ জানুয়ারি জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মাতাইশ মঞ্জিল মানব সহায়ক কেন্দ্র এনজিওর প্রধান কার্যালয়ে, শালপাড়া বাজার ও ধলাহার ইউনিয়নের জামতলা বাজার এলাকায় প্রায় ২’শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। মানব সহায়ক কেন্দ্র (এমএসকের) আয়োজনে ও জনতা ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয় ঢাকার সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চকবরকত ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ধলাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শাহ আলম সাবু মাস্টার, এমএসকের সভাপতি মোঃ মেহেরুল আলম ও রাসেল।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.