মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় নারীর জীবনে ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে তাই আসুন সকল ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর বাজার চত্বরে বারসিক ও সুশীল সমাজের আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি'র সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী ও বারসিক এর উপজেলা সাধারণ সম্পাদক কাজী সিফাত উল্লাহ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিল্ট ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল, গদাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি ছন্দা সুলতানা, সদস্য সিরাজুল ইসলাম, কাজী শুভ। এছাড়াও বারসিক এর অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠিত প্রচারাভিযানে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে সকলকে
কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান অতিথিবৃন্দ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.