সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষের বিনিময়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে মো. নুরুজ্জামান নামে এক টোল কালেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ট্রাক পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে ওজন স্কেলে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি পণ্য পাওয়া যায়। অভিযোগ ওঠে, টোল কালেক্টর নুরুজ্জামান সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা না নিয়ে ট্রাকচালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ গ্রহণ করে গাড়িটি ছেড়ে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ট্রাকটি আটক করেন। পরে পুনরায় ওজন করা হলে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ওই ট্রাকে অতিরিক্ত আরও ২২ টন ৭০০ কেজি পণ্য পরিবহন করা হচ্ছিল।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় এবং ইতিপূর্বেও একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকায় অভিযুক্ত নুরুজ্জামানকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। রাত ৯টার দিকে ইজারাদার প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা রক্ষায় ওভারলোডেড যানবাহনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নজরদারি আরও জোরদার করা হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.