ফাতিমা আক্তার মিম: বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি)যুক্তরাষ্ট্র নিউইয়র্ক দক্ষিণের সভাপতি মো.হাবিবুর রহমান সেলিম রেজাবর র্ষপঞ্জি অনুসারে বাংলা নববর্ষ উপলক্ষে দেশ বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ, যুক্তরাষ্ট্র বিএনপি'র এর সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।সেইসঙ্গে নতুন বছরের সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আসুক এমন কামনা করেছেন তিনি।
শুক্রবার (১১) এপ্রিল এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান ‘শুভ নববর্ষ’তিনি লিখেন, ‘অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে বাংলা নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে স্বাগতম । পুরনো বছরের ব্যর্থতা, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে রুপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কন্ঠ স্বাধীন থাকবে।’তিনি আরও লিখেন, “নববর্ষ সবার জীবনে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা। সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দুর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য হয়ে মিশে আছে। তাই তো নতুন বছরকে বরণ করতে ঝালকাঠি-১ রাজাপুর- কাঠালিয়া আসনের জনগণকে বর্ণাঢ্য উৎসবের শুভেচ্ছা জানাই।
গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার
জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.