মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন। একই সঙ্গে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম (মাধ্যমিক পর্যায়) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন।
শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল প্রশাসন, দক্ষ পাঠদান, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক এবং নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এ সম্মাননা প্রদান করে।
এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.