খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধিঃ রিপন রায়
বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্ৰাম বাংলার প্রাচীন ঐতিহ্য চড়ক পূজা (নীল পূজা) ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টায় প্রধান আকর্ষণ খেঁজুরের কাঁটাকে উপেক্ষা করে গাছের উপরে উঠে খেঁজুর সন্ন্যাস অনুষ্ঠান স্থানীয় মল্লিকের মোড় এলাকায় অনুষ্ঠিত হয় । এসময় শত শত দর্শনার্থী ও শিব ভক্ত এবং মায়েরা উপস্থিত থেকে খেঁজুর ভাঙ্গা অনুষ্ঠান উপভোগ করে । এছাড়াও জলমা ইউনিয়নের চক্রাখালী, ছয়ঘরিয়া,গুপ্তমারী, সাঁচি বুনিয়া, সদর ইউনিয়নে হেতালবুনিয়া,হাটবাটী, মাইলমারা, হোগলবুনিয়া,, ফুলতলা, গঙ্গারামপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় কোথাও কোথাও চৈত্র মাসব্যাপী চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে । এছাড়াও চড়ক পূজাকে বিভিন্ন ধরনের গ্ৰাম্য খেলা ও নাচ-গান, অভিনয় ও কেদাঁড়ে পূজা উল্লেখযোগ্য এবং চৈত্র মাসের শেষ দিনে গ্ৰাম্য মেলার মধ্যে দিয়ে শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.