শিরোনাম :
কৃষি ব্যাংকে ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে রূপসায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বদরগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে  মোরেলগঞ্জে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী মো: আলী হায়দার চুন্নুর দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় চাঞ্চল্যকর সাবেক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণী ওরফে নাসিম হত্যায় দিঘলিয়া থানায় মামলা আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত কেউ গ্রেফতার হয়নি ‎রংপুরে সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজন-আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী গত ৪ অক্টোবর সোমবার আনুষ্ঠানিকভাবে যোগাদান করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে । উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান পদোন্নতি নিয়ে অন্যত্র বদলি হলে উক্ত শুন্য পদে তিনি গত ৪ অক্টোবর বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পাইকগাছা ভূমি অফিস থেকে পদায়ন নিয়ে বটিয়াঘাটায় আনুষ্ঠানিক যোগদান করেন । কিন্তু দুঃখের বিষয় তিনি যোগদান করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাপ্তরিক ভাবে আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে । গত কয়েকদিন ধরে ভূমি অফিসে আগত ভূমিসেবা গ্ৰহিতারা সেবা না পেয়ে হতাশায় ভুগছে । আইডি হস্তান্তর না করায় খুলনা বিভাগের অন্যতম রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান বটিয়াঘাটা ভূমি অফিসে একদিকে যেমন ভূমি সেবা গ্ৰহিতারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে তেমনি সরকারও কোটি টাকা রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে । পাশাপাশি ভূমি সেবা গ্ৰহিতারা ১৪৩ ধারায় নামজারি,১১৭ধারা ,১২৩ ধারা,১৫০ ধারা সহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় জমিজমা ক্রয়-বিক্রয়, চিকিৎসা, লেখাপড়া, বিবাহ ও তীর্থ ভ্রমণের মতো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ থাকায় ভূমি সেবা গ্ৰহিতারা উৎকণ্ঠার মধ্যে দিনানিপাত করছে । এব্যাপারে উপজেলা সদ্য যোগদান কৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, আইডি হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে । খুব শীঘ্রই আইডি হস্তান্তর হবে । আইডি হস্তান্তর হলে সেবা গ্ৰহিতারা তাদের ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্ৰহন করতে পারবেন । এব্যাপারে ভূক্তভোগী ভূমি সেবা গ্ৰহিতারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইডি হস্তান্তরের জোর দাবি জানিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category