রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে রাধানগর ইউনিয়ন পলিপাড়া গ্রামে গর্ভধারিনী মাকে মারধর করে স্বামীর ভিটা থেকে বের করে দিলেন ছেলে। নয়,মাস যাবৎ মা,বিভিন্ন স্বজনদের বাসায় থেকে অসহায় দিন পার করছেন।এ ঘটনায় ভুক্তভোগী মা খালেদা বেগম পাষন্ড সন্তান মাজেদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খালেদা বেগম স্বামী আবদুল জব্বার মৃত্যু পর মাজেদ বেপরোয়া চলাফেরা ও নিষ্ঠুর আচরণ করতে থাকেন গর্ভধারিণী মায়ের সঙ্গে। স্বামীর রেখে যাওয়া জমি জোরপূর্বক ভাবে লিখে দেওয়ার জন্য খালেদা বেগমকে মারধর ও অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে পাষন্ড সন্তান। জমি লিখে না দেওয়ার নয়মাস আগে স্ত্রী কুবুদ্ধি শুনে মাকে বাসা থেকে বের করে দেন।এরপর অসহায় এই বৃদ্ধা মা তখন থেকে স্বজনদের বাসায় দিন পার করছেন। স্হানীয় জনপ্রতিনিধি মাধ্যমে সালিস ডাকলেও পাষন্ড মাজেদ কোন বিচারে উপস্থিত হয়না।মায়ের কোন খোঁজ খবর রাখেননা।অসহায় খালেদা বেগম সাংবাদিক কে বলেন,গত ২০ জুলাই আমার স্বামীর রেখে যাওয়া জমিতে জোরপূর্বক চাষাবাদ করতে আসে মাজেদ। আমি নিষেধ করলে আমাকে মারধর করে। ভয়ভীতি হুমকি দেয়।আমি বৃদ্ধা মহিলা এই বয়সে কোথায় যাবো।আমি প্রশাসন কাছে এর ন্যায্য বিচার চাই।
নাম প্রকাশ না করার শর্তে পলিপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সন্তান নামে কলঙ্ক মাজেদ। তা না হলে মায়ের গায়ে হাত দিতোনা।স্হানীয় রাজু নামে এক যুবকের মাজেদ কে উস্কানিমূলক কথা বলে মায়ের উপর নির্যাতন করছে। অভিযোগ বিষয়ে মাজেদ মারধর অভিযোগ অস্বীকার করে ন।
স্হানীয় ইউপি সদস্য আবদুল লতিফ বলেন,মাজেদ কোন বিচার সালিশ মানে না।এজন্য খালেদা বেগমকে থানায় অভিযোগ দিতে বলেছি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্ত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.