নিজস্ব প্রতিবেদক,রংপুর।।
আসন্ন বদরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী ও ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শহিদুল হক মানিকের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বদরগঞ্জ থানাপাড়ার হরিবাসর সেবা আশ্রম মন্দির মাঠে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বদরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, ব্যবসায়ী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা, সড়ক যোগাযোগসহ বিভিন্ন জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মিনাল শাহা, ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান রতন, সমাজসেবক বিশ্বজিৎ বিশ্বাস, বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবলু মোহন্ত, বাদল দাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভাটির আয়োজন করেন বদরগঞ্জ থানাপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সমাজসেবক বিশ্বজিৎ বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুন ইসলাম।
সভায় মেয়র প্রার্থী শহিদুল হক মানিক বলেন, বদরগঞ্জ পৌরসভা একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। পৌরবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর পরিকল্পনা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন। তিনি নির্বাচিত হলে পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকেই কাজ করেছি। বদরগঞ্জ পৌরসভাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে পৌরবাসীর কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
শহিদুল হক মানিক বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা ও প্রয়োজন এক নয়। তাই ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, সড়কবাতি, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, “জনগণ আমাকে ভালোবাসা ও আস্থা দিয়ে যদি তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সেই আস্থার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বদরগঞ্জ পৌরসভার সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চাই।”
সভায় বক্তারা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও মতবিনিময় শুরু হয়েছে। এর মাধ্যমে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি পৌরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথাও জানতে পারছেন।
বক্তারা আরও বলেন, বদরগঞ্জ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে যোগ্য, জনবান্ধব ও সৎ নেতৃত্বের প্রয়োজন। তারা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের মতামতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
আলোচনা সভায় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে পৌর এলাকার রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি স্থাপন এবং নাগরিক সেবা সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।
সভা শেষে মেয়র প্রার্থী শহিদুল হক মানিক উপস্থিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.