মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার দিঘলিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় আয়োজিত এ ফাইনাল ম্যাচটি ছিল জমজমাট ও প্রাণবন্ত।
জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং শিশু-কিশোরদের মাঠমুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। দিঘলিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা_৪আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল (এমপি)। তিনি তার বক্তব্যে বলেন,
“বর্তমান প্রজন্মকে মোবাইল ও ভার্চুয়াল জগত থেকে বের করে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু শরীর গঠনে নয়, নৈতিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার চর্চা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শিশুদের আবারও মাঠে ফেরানো সম্ভব হবে এবং ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।
“আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামীর দেশের সম্পদ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশ বিশ্বমানের ফুটবল খেলোয়াড় পেতে পারে।”
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রাকিব মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানানো হয়।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.