আবু রায়হান, স্টাফ রিপোর্টার:
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রথমবারের মতো বাগেরহাটে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের আশা, ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।তিনি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জনসভাকে ঘিরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন। আয়োজকরা জানান, সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সমাবেশ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
বাগেরহাট-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেন, খান জাহান আলীর পবিত্র মাটিতে জামায়াতের আমির প্রথমবারের মতো আসছেন। এ কারণে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে।জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম আরও জানান, এ জনসভাকে কেন্দ্র করে জেলার ৯টি উপজেলা থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। সভাস্থল সাজানোসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৩টায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির।এ দিকে জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, জামায়াতের জনসভাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.