আবু রায়হান, স্টাফ রিপোর্টার:
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা ফরেস্ট স্টেশনের ফরেস্টার তানভির হাসান ইমরান।আলোচনা সভার আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বন বিভাগীয় কর্মকর্তা এবং বিটিআরটি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সুন্দরবনের বাঘ শুধুমাত্র বন রক্ষাকারীই নয়, এটি জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার প্রতীক। বাঘ রক্ষায় সকলকে সচেতন হতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই বার্তা ছড়িয়ে দিতে হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.