নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিরুল চকদার।নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিরুল চকদারকে চেয়ারম্যান পদে ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়াকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সমবায় সমিতি লি. নির্বাচন-২০২৫ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার।গত ২৭ মার্চ সকালে বিআরডিবি হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।
নির্বাচিত হওয়ার পর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন ভূঁইয়া তাদের প্রতিক্রিয়ায় বলেন, বিআরডিবির সুফল যেন সাধারণ মানুষ পায় এবং এর কার্যক্রমে গতিশীলতা আনতে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান তারা।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.