সেলিম মাহবুবঃ
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র দ্রুত সুস্থতা কামনা করে ছাতকের কালারুকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খারগাঁও হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব খারগাঁও হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এ.কে.এম রিপন তালুকদার।
কালারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান মানিক, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মকবুল আলী, বিএনপি নেতা আবুল কালাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার আলী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপি নেতা রহিম উদ্দিন, মঈন উদ্দিন, আব্দুর রহিম, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল করিম, হিরন মিয়া, রজব আলী, ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, সাব্বির আহমদ শফির, আলী হোসেন, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন,ইউনিয়ন যুবদল নেতা রবিউল হাসান, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য রাজু আহমদ চাঁদ, সোহেল মিয়া, রাজু মিয়া, লাহিন মিয়া, ইউনিয়ন কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান।কলারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন তাশরিফ, কলারুকা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ মো, সোনা আলী, কালারুকা ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আলী, ছাতক সদর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন রুহুল, জামিল আহমেদ, জাকির হোসেন, তুহিন, রাব্বি, রায়হান প্রমুখ।মিলাদ-দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খারগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.