মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ২৫ জুলাই) বিকাল ৫টায় “ভলান্টিয়ার ফর সেনবাগ" এর আয়োজনে মইজদীপুর (সেনবাগের ৩০০ফুট খ্যাত দর্শনীয় স্থান) এ বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর প্রতিষ্ঠাতা মো: ফখরুল ইসলাম টিপু'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাহার। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় অতিথিগণ বক্তব্যে বলেন, এভাবে সামাজিক সংগঠন গুলো সমাজ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন। সেক্ষেত্রে ভলান্টিয়ার ফর সেনবাগ” সেবাই ধর্ম, সৃষ্টিতেই আনন্দ এই শ্লোগানে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে সুন্দর আগামীর পথে এগিয়ে যাবে।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ কামরুজ্জামান, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সভাপতি মনির আহমেদ জুলেট, সাধারণ সম্পাদক মো: ফাহিম, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সদস্যগণ, এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে সর্বমোট বীজ ও চারার পরিমাণ ১০০০০ (দশ হাজার) তন্মধ্যে ৩০০০ কাঠ ও ফলের চারা, ৭০০০ তালবীজ (নূন্যতম) লাগানো হবে। তন্মধ্যে উদ্বোধক ও অতিথিগণ ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। পরে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর স্বেচ্ছাসেবকগণ রাস্তার দু'ধারে ঝাউগাছের চারা লাগান।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.