ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বড় ভাই। আলফাডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের মিঠাপুর চরপাড়া গ্রামের মৃত মোঃ মোকছেদ মোল্যার বড় ছেলে ইশারতের বিরুদ্ধে ছোট ভাই জামিরের স্ত্রী আঞ্জুয়ারা বেগম কর্তৃক বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইশারত। রবিবার ১৯ অক্টোবর বিকাল ৪ টায় আলফাডাঙ্গা লোকাল বাস স্টান্ড সংলগ্ন তার ভাড়া বাসায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইশারত বলেন,আমার আপন ছোট ভাই জামির হোসেন দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করায় তার স্ত্রী আঞ্জুয়ারা তার ইচ্ছে মতো চলাফেরা করে। একাধিক বাক্তির সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়। এ কাজে বাঁধা প্রদান করতে গেলে আমাদের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। এসব ঘটনার জন্য বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করলে এতে সে আরও ক্ষিপ্ত হয়ে যায়। আমি এসব কাজে বাঁধা দান ও প্রতিবাদ করলে সে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করায় বিভিন্ন সময় মনগড়া মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ও মামলা করে।
শুধু অভিযোগ নয় ইতোমধ্যে আমার নামে থানায় গত ২০২২ সালে পহেলা জুলাই আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে আমার সম্পৃক্ততা না থাকায় সে মামলা থেকে আমাকে অব্যহতি প্রদান করেন। গত (১৫ সেপ্টেম্বর) সোমবার রাত ১১ টায় মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর ফরিদপুর আদালতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করেন। ঘটনার সময় আমি আলফাডাঙ্গা সদরে ভাড়া বাসায় অবস্থান করি। আপনারা মামলার প্রধান শাক্ষী ও তিন নম্বর শাক্ষী তার আপন চাচা আঃ হক মোল্যার সাথে কথা বললে বিষয়টি সত্যতা নিশ্চিত হতে পারবেন এবং ১৫ তারিখের রাত ১১ টায় সিসি ক্যামেরা যাচাই-বাছাই করলে জানতে পারবেন।
ইতিপূর্বে আমার নামে যেসকল অভিযোগ দিয়েছে সে সময় আলফাডাঙ্গা থানার বিভিন্ন তদন্ত কর্মকর্তা অভিযোগের কোনো সত্যতা পায়নি। আমি গত (১০ অক্টোবর) শুক্রবার আমার বৃদ্ধ মাতা বাড়িতে থাকায় তাকে রান্না করা খাবার খাওয়াতে গেলে আঞ্জুয়ারা বেগম চিৎকার করে বলে তাকে হামলা করার উদ্দেশ্যে বাড়িতে গিয়েছি। বাড়িতে থাকা সিসি ক্যামেরা যাচাই-বাছাই করলেই আপনারা সত্যতা পেয়ে যাবেন। ওই দিন রাতে বিষয়টি নিয়ে আমার স্ত্রীসহ আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারকে বিষয়টি অবগত করা হয়। পূর্বে আমার করা একটি সাধারন ডায়েরী থাকায় আমার লিখিত অভিযোগ গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, আমার ছোট ভাই প্রায় দশ বছর হলো সৌদি আরবে অবস্থান করছে। তার স্ত্রীর এমন আচারণে সে দেশে আসে না। আমার বৃদ্ধ মাতাসহ আমাদের সবার সাথে আঞ্জু সবসময় খারাপ ব্যবহার করে। আমার বিরুদ্ধে করেছে একাধিক মিথ্যা মামলা। বর্তমান তার ভয়ে আমি আলফাডাঙ্গা সদর বাজারে ভাড়া বাসায় থাকি। আমি বাজারে ফুটপাতে সেন্ডেলের ব্যবসা করি। বাসা ভাড়া দিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়। আমি বার বার মিথ্যা অভিযোগ ও মামলার শিকার হচ্ছি। আপনাদের মাধ্যমে এর প্রতিকার চাই। সংবাদ সম্মেলনে ইশরাতের মা হাজেরা বেগম, বোন মজিরন বেগম, ভাই সাখায়াত হোসেন, প্রতিবেশি ইয়াছিন শেখ, কামরুল হাসান, স্থানীয় বাসিন্দা হেমায়েত শেখ, ইব্রাহিম মোল্লা, সিদ্দিক মোল্লা, ওহাব মোল্লা, ফরিদ মোল্লা, শাখাওয়াত তালুকদার।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.