গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ, প্রতিনিধি: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ভালুকায় এইচ এস সি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় একই সিটে বসে একই সেটে (MCQ) এমসিকিউ পরিক্ষা দেওয়ার দায়ে ১০ শিক্ষার্থী এবং ১জন প্রভাষককে শিক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে বহিষ্কারের নিদের্শনা দিয়েছেন।
রোববার সকাল( ১১টায়) প্রথমে দিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দশজন পরীক্ষার্থীকে এবং একজন প্রভাষককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আলীনূর খান।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ১০ পরীক্ষার্থী ও এক শিক্ষকের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ প্রভাষক সাদিকুর রহমান। পরীক্ষার্থীরা হলেন, মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
জানা যায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ৯৯টি কেন্দ্রে এ বছর ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি। এবার ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোণার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.