জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলা ন্দহে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য বেলাল উদ্দিন।
গতকাল রোববার একাধিক সংবাদ মাধ্যমে ইউপি সদস্যের বিরুদ্ধে "মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সোমবার (৪ মে) দুপুরে মেলান্দহ প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ওই ইউপি সদস্যসহ আরও দুই ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, ছুম্মা নামে এক নারীর মাতৃত্বকালীন ভাতার জন্য কার্ড করে দেয়া হয়। তার একাউন্ট না থাকায় আমার একাউন্ট নাম্বার দেওয়া হয়। টাকা আসলে সেটা উত্তোলন করে তাকে দেওয়া হতো। সবশেষে কিছু টাকা আসলে দিতে দেরি হওয়ায় সে অভিযোগ করেছে। এখন তাকে তার পাওনা বুঝিয়ে দিয়েছি।
টাকা বুঝে পেয়ে অভিযোগ তুলে নিয়েছেন ছুম্মা বেগম। তার প্রত্যাহার পত্র থেকে জানা যায়, পূর্বে (৩০.৩.২৬ ইং) মাতৃত্বকালীন ভাতার টাকা ইউপি সদস্যের ব্যক্তিগত অ্যাকাউন্টে যাওয়ার বিষয়ে আপনার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছিলাম। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউপি সদস্য জনাব বেলাল উদ্দিন বিষয়টি সমাধান করে আমার প্রাপ্য ভাতার সম্পূর্ণ টাকা ফেরত প্রদান করেছেন। বর্তমানে এ বিষয়ে য়ার কোনো অভিযোগ নেই বলে জানা যায়।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.