নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী পুরুষকে পুশ ইন করেছে বিএসএফ। যার মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৮ জন (৫ জন পুরুষ, ৩ জন নারী), বাবুরহাট সীমান্ত দিয়ে ৮ জন (৬ জন পুরুষ, ২ জন নারী) এবং কচাকাটার কেদার সীমান্ত দিয়ে ৭ জন (২ জন পুরুষ, ২ জন নারী)। মঙ্গলবার ২৭ মে রাত চারটার দিকে ভূরুঙ্গামারীর তিনটি সীমান্ত এলাকা দিয়ে এসব নাগরীককে পুশ ইন করে বিএসএফ।পরে তাদের আটক করে তিন বিজিবি ক্যাম্পের সদস্যরা।ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলেদেয়া ২৩ জন কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এসব নাগরীক বিজিবি কেদার , সোনাহাট ও বাবুরহাট ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছেন । কুড়িগ্রাম-২২বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে।তবে তারা কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.