মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী: ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধাবী ছাত্র মেহেরাজ হোসেন (রাফি) এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জানুয়ারী ) সকালে নোয়াখালী সেনবাগে হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২২ ব্যাচের মেধাবী ছাত্র মো: মেহেরাজ হোসেন (রাফি) ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল আনোয়ার কামরুল এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক ফখরুদ্দিন মোবারক শাহ রিপন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের মধ্যমণি এসএসসি-২০২২ ব্যাচের মেধাবী ছাত্র মো: মেহেরাজ হোসেন (রাফি) ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে আরও উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ, পরিচালনা পরিষদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক,শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ। এসময় সকলের প্রাণে যেন এক বাঁধভাঙা আনন্দের অনুভূতি প্রকাশ পাচ্ছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.