কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে সামাজিক সংস্থা "সহযাত্রী"।"শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি ও শিক্ষায় উৎসাহ প্রদান" কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপি এ কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
সমাপণি অনুষ্ঠাষ্ঠানে সবাপতিত্ব করেন
সংস্থার সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংস্থার সহসভাপতি মশিউর রহমান কাজী, সাধারণ সম্পাদক মো. নাঈম হাওলাদার ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠান প্রধানগণ।
উপজলার বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ীতে আয়োজিত এ প্রতিযোগিতায় ওই এলাকার দক্ষিণ সুতালড়ী এইচ. এম. জে. কে. এম. মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ সুতালড়ী মনির উদ্দিন দাখিল মাদ্রাসা, ১১১ নং শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৩ নং পূর্ব সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (তেঁতুলবাড়িয়া) এবং ৮৪ নং বহুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করে।সভাপতির ব্তৃতায় অ্যাডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তাই প্রতিটি শিশুর মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করাই সংস্থার মূল লক্ষ্য।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.