কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সকালে পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন অফিস থেকে এ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব অফিসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলী প্রমুখ । আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় ।
সভায় প্রধান অতিথি খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার বলেন, কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে ২০২৬ পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সম্মানিত বীমা, গ্রাহক শেয়ারহোল্ডার শুভানুধ্যায়ীসহ দেশবাসিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২০২৩ সালে বেস্ট এ্যানুয়েল রিপোর্ট ইন্টিগ্রেটেড রির্পোট ও কর্পোরেট গর্ভনেন্সের জন্য ২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
এ ছাড়াও জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেন। বর্তমানে সারাদেশে কোম্পানিতে ৭৫ লক্ষ গ্রাহক রয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.