দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামে জিনান খাঁন নামের আড়াই বছর বয়সের এটি ছেলে শিশু পানিতে ডুবে মারা গেছে।
রবিবার দুপুর দেড়টার দিকে পরিবারের অগোচরে মো. হাফিজুর রহমানের ছোট ছেলে জিনান খাঁন বাড়ির পাশে একটি ডোবায় পড়ে ভেসে যায়। দুপুর দুইটার দিকে পরিবার খোজাখুজি শুরু করলে তাকে কিছু দুরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে মোরেলগঞ্জ বাজারে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মো. হাফিজুর রহমানের তিন ছেলের মধ্যে জিনান খাঁন সবার ছোট ছেলে ছিল।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.