কলি আক্তার (মোরেলগঞ্জ) বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সাহেব আলী হাওলাদার(৬০) নামে এক কৃষক ইদুর মারার জন্য পেতে রাখা বৈদূতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ধানক্ষেতে সার ছিটাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়।
বিকেল ৩টার দিকে তার স্ত্রী সালমা বেগম স্বামীকে খুঁজতে বের হলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। সাহেব আলী তার নীজের ইরি ধানের ক্ষেতে ইদুর ঠেকাতে ক্ষেতের চারপাশে চিকন গুনায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। শনিবার অসকর্ততাবসত নিজের পাতা ফাঁদে জড়িয়ে সে মারা যায়। তারা স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তাকে কেউ অবহিত করেনি। থানার ওসি মো. রকিবুল হাসান বলেন, বিদ্যুৎস্পর্শে সাহেব আলী নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.