শিরোনাম :
রূপসায় ভারপ্রাপ্ত প্রধান‌ শিক্ষিকা লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত বাগেরহাটে কোডেকের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাকের প্রশিক্ষণ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ মাদক সম্রাট রবি ঘোষ গ্রেপ্তার মোরেলগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভায় নেতাদের হুঁশিয়ারি ‎জাতীয় সংগীত বলতে না পারায় সন্দেহ, রংপুরে ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক ‎ রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ফরিদপুরে মন্দির থেকে চুরি হওয়া মুল্যবান কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার আটক চার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির (৭৮) গত শনিবার রাত ১২ টার দিকে পূর্ব সরালিয়া এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিন্নাহী অইন্না ইলাহি রাজিউন)।রোববার (২১ জুন) বেলা ১১ টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বরে জানাজার পূর্বে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। পুলিশ প্রশাসনের পক্ষে এস আই মাসুম বিল্লাহ’র নেতৃত্বে ৮ সদস্য একটি টিম আনুষ্ঠানিক ভাবে এ শ্রদ্ধা নিবেদন জানান।
এ সময় মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সরোয়ার এজাহান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, মোঃ রুহুল ফকির, সাবেক চেয়ারম্যান অধ্যাক্ষ আঃ হাই খান, আয়নাল হোসেন, শাহজাহান-সহ সর্বস্থরের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপি নেতা সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার-সহ সর্বস্থরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কফিনে পুষ্পমাল্য অর্পন করে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালে ৯নং সেক্টর সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মরহুম স ম কবীর আহম্মেদ মধু’র  সহধর্মিনী যুদ্ধকালীন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category