কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে শুভরাজকাটীর ৪ কিলোমিটারের মধ্যে
একাধিক বাঁধ কেটে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন স্থানে বাঁধ কেটে দেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেলিগাতি ইউনিয়নের ভূমি কর্মকর্তা বিষ্ণু
পদ দাস, সার্ভেয়ার আনোয়ার হোসেন।
জানাগেছে ১০ থেকে ১২ বছর স্থানীয় প্রভাবশালীরা ৪ কিলোমিটারের একাধিক বাঁধদিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করছিলেন। বাঁধ অপসারণের ফলে পঞ্চকরণ ইউনিয়নের মিস্ত্রী গ্রাম সহ ৫ গ্রামের প্রায় ৩শ’ বিঘা ফসলী জমি দুই ফসলীর আওতায় এলো।দীর্ঘদিনের জলবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেন ৫ গ্রামের হাজারও মানুষ।