প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
মোরেলগঞ্জ বলইবুনিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা কোডেক এর আয়োজনে মোরেলগঞ্জ বলইবুনিয়া সংলাপ অনুষ্ঠিত। (১৬ আগষ্ট) রবিবার বিকেল ২ টায় মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়ন পরিষদে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজ বাংলাদেশ এর কারিগরি সহায়তায় আয়োজিত সংলাপে উপস্থিত ছিলেন ইউপি সদস্যরা ও ইউনিয়ন সচিব এবং ইউনিয়ন সিএসও (CSO) সদস্যবৃন্দ। সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেক এর এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ কামনা রায়। সংলাপে এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। যার মধ্যে ছিলো পারিবারিক সমস্যা নিরাপদ পানির সংকট ও টিউবওয়েল ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ নির্ধারণের প্রস্তাব দেওয়া।
এছাড়া খাল দখল ও নেট জাল ব্যবহারের কারণে জলাবদ্ধতা, খাল দখল ও কচুরিপানা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং মৎস্য আহরণে জাল ব্যবহারের প্রভাব, মাদক ও বাল্যবিবাহ সমস্যা সমাজে মাদকাসক্তি বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এবং প্রতিটি সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠন করে সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।সংলাপে উপস্থিত অন্যান্য অতিথিরা মতামত প্রদান করেন যে, এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। যার গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব বলে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংলাপে ১১ জন নারী এবং ১৪ জন পুরুষ মিলিয়ে মোট ২৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.