ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সালাম ওরফে কালাচাঁন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাতেই কালাচাঁনকে আটক করে ডিবি। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে দাবি ডিবি পুলিশের।
নিহত কালাচাঁন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, রাতে নগরীর পাটগুদাম র্যালির মোড় এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ আটক করা হয়।
তিনি বলেন, পরে কালাচাঁনকে সঙ্গে নিয়ে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা রোড মাছ বাজারে অভিযানে গেলে তার সহযোগী সিরাজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.