রংপুরে আত্মহত্যায় প্ররোচনার মামলায় নারী আসামি গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার এক নারী আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রংপুরের আদালতে জামিন আবেদন করতে গেলে মামলার ৬ নম্বর আসামি মোছা. মাহাফুজা আলম সুচনাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাহাফুজা বেগম মুক্তা ২০২৬ সালের ১৯ এপ্রিল নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. মনোয়ারুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, নিহতের স্বামী শামিম আক্তার স্বপনের সঙ্গে ৬ নম্বর আসামি মাহাফুজা আলম সুচনার অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। অভিযুক্তরা বিভিন্নভাবে অপমান ও আত্মহত্যার জন্য প্ররোচিত করায় নিহত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরসাদ আহামেদ জানান, মামলার ৬ নম্বর আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.