রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)
বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতা-কর্মী ও গ্রাহকেরা প্রিপেইড মিটার বাতিল ও আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাপলা চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমনসহ প্রিপেইড মিটারের কয়েকজন ভুক্তভোগী।
জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম, সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজুসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তাঁরা অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানান। কর্মসূচি থেকে নেতারা ঘোষণা দেন, প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না হলে আগামী ২০ সেপ্টেম্বর নেসকোর রংপুর কার্যালয় ঘেরাও করা হবে। এ সময় ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে হাজার হাজার আবেদনপত্র নিয়ে কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.