শিরোনাম :
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় চাঞ্চল্যকর সাবেক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণী ওরফে নাসিম হত্যায় দিঘলিয়া থানায় মামলা আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত কেউ গ্রেফতার হয়নি ‎রংপুরে সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজন-আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

রংপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎রংপুরে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শিল্প ও বাণিজ্য খাতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার প্রত্যয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) রংপুর জোনের উদ্যোগে পানসি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. মাহবুবুর রহমান (বেলাল)। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতের ভূমিকা অপরিসীম। স্থানীয় উদ্যোক্তাদের টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন নতুন বাজার অন্বেষণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।” তরুণ ও প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎

‎সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ব্যবসার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল ও প্রথাগত প্রচারণার মেলবন্ধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সঠিক কর্মপরিকল্পনা ও নিষ্ঠা থাকলে যেকোনো ক্ষুদ্র উদ্যোগই একদিন বিশাল শিল্পে রূপ নিতে পারে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন IBWF-এর উপদেষ্টা এটিএম আজম খান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. এমদাদ হোসাইন, IBWF-এর সহ-সভাপতি মু. আনোয়ারুল ইসলাম রাজু এবং রংপুর জোনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু। বক্তারা রংপুরের স্থানীয় ব্যবসা ও বাণিজ্যের প্রসারে বিভিন্ন প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

‎

‎সমাবেশের উদ্যোক্তাদের জন্য “মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি ফর এসএমইস” (Marketing & Sales Strategy for SMEs) শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে ব্যবসা পরিচালনায় বিপণন কৌশল, ক্রেতার মনস্তত্ত্ব অনুধাবন, পণ্যের ব্র্যান্ডিং এবং আধুনিক বিক্রয় ব্যবস্থার বিভিন্ন কলাকৌশল অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়। প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন বিশিষ্ট উদ্যোক্তা ট্রেইনার ও আল-মামুন একাডেমির পরিচালক আল-মামুন জামিল।

‎রংপুর জোনের সেক্রেটারি অধ্যাপক মো. জিল্লুর রহমান মুন্সি-এর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী উদ্যোক্তারা এই ধরনের সময়োপযোগী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রংপুরের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ ও ব্যবসায়ীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category