নিজস্ব প্রতিবেদক, রংপুর।।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রংপুর মহানগরের গুরুত্বপূর্ণ ইউনিট মেট্রোপলিটন কোতোয়ালি থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য অনুমোদিত আহ্বায়ক কমিটিতে তরুণ ছাত্রনেতা মো. সেজান হোসেন সাদ কে আহ্বায়ক এবং তৌফিক আহমেদ শুভ কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ছাত্র অধিকার পরিষদেরে রংপুর মহানগর শাখার আহ্বায়ক মো. কাওছার আলম সাগর এবং সদস্য সচিব মো. ইমরান কবীর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান, মো. মেঘদাদ বিন ওমর মিথুন এবং আসিকুর রহমান। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম ও নাজিবুর হাসান সাকিব। কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভ ইসলাম, শাহরিয়ার হোসেন, মো. আবুল এবং মো. মনজুরুুল হাসান স্পর্শ।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান আহমেদ বলেন,ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। রংপুর মহানগরের কোতোয়ালি থানা ইউনিটে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশা করছি। তরুণ নেতৃত্ব শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে সক্রিয় ভূমিকা রাখবে।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি বলেন,দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। রংপুর মহানগরের এই গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত হবে।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির বলেন,রংপুর বিভাগে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম দিন দিন শক্তিশালী হচ্ছে। কোতোয়ালি থানা ইউনিটের নতুন কমিটি শিক্ষার্থীদের সংগঠিত করবে এবং শিক্ষা, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”
রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কাওছার আলম সাগর বলেন, ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থেকেছে। কোতোয়ালি থানা ইউনিটটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকা। তাই এখানে সক্রিয় ও সংগ্রামী নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।তিনি আরও বলেন,নতুন কমিটি আগামী দিনে শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষা ব্যবস্থার সংকট ও বিভিন্ন সামাজিক ইস্যুতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
এ বিষয়ে রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মো. ইমরান কবীর বলেন, আমরা চাই সংগঠনের প্রতিটি ইউনিট সক্রিয় ও সুসংগঠিত থাকুক। নবগঠিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে একটি শক্ত ভিত্তি তৈরি করবে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নেবে।”
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত আহ্বায়ক মো. সেজান হোসেন সাদ মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“সংগঠন আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোতোয়ালি থানা এলাকার শিক্ষার্থীদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবো এবং ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
নবনির্বাচিত সদস্য সচিব তৌফিক আহমেদ শুভ বলেন,“শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সংগঠিত করার মাধ্যমে কোতোয়ালি থানা ছাত্র অধিকার পরিষদকে একটি শক্তিশালী ও সক্রিয় ইউনিট হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে তোলা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে কোতোয়ালি থানা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক সফর এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর কোতোয়ালি থানা এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের নেতারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এই ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন নতুন গতি পাবে।
রিয়াদ ইসলাম দৈনিক /ইবিনিউজ২৪ডটকম
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.