মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ:
দেশে পরিবেশবান্ধব ও আধুনিক যানবাহনের জনপ্রিয়তা বৃদ্ধির ধারাবাহিকতায় ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড রাইডো (RYDO)-এর নতুন গল্লামারী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দুইজন গ্রাহকের হাতে প্রতীকীভাবে স্কুটারের চাবি হস্তান্তর করা হয়।
সম্প্রতি গল্লামারী এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আর এন পল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম লিটন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, মাহাতাব হোসেন, মনিরুজ্জামান মনির, মোঃ ইয়ারুল ইসলাম সবুজ, সদস্য সাহাদাৎ হোসেন মিলন, মোঃ সুজন ভুইয়া, মোঃ বেলায়েত হোসেন, মোঃ জামাল মোল্লা, মোঃ রমজান হোসেন, নাজমুল তারেক তুষার, মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে রাইডো ব্লেজ (২৫Ah) মডেলের স্কুটার ক্রয়কারী মোঃ রজিন সরদারের হাতে ৮০ হাজার টাকা মূল্যের স্কুটারের প্রতীকী চাবি তুলে দেওয়া হয়। এছাড়া রাইডো ব্লেজ (২০Ah) মডেলের স্কুটার ক্রয়কারী মোঃ ইমরান হোসেন মোল্লার হাতেও প্রতীকী চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক স্কুটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, সাশ্রয়ী ও সহজ ব্যবহারের কারণে দিন দিন ইলেকট্রিক স্কুটারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।বক্তারা আরও বলেন, গ্রাহকদের উন্নত সেবা, মানসম্মত পণ্য এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে রাইডো (RYDO) সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই শাখা উদ্বোধনের ফলে খুলনাসহ আশপাশের এলাকার গ্রাহকরা আরও সহজে সেবা গ্রহণ করতে পারবেন।অনুষ্ঠানের একপর্যায়ে গ্রাহকদের হাতে প্রতীকীভাবে স্কুটারের চাবি তুলে দেওয়া হয়। পরে উপস্থিত অতিথিরা রাইডো ইলেকট্রিক স্কুটারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.