মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে গত কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। ০৯ জুলাই সকাল থেকে তিনি রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও ওমদামিয়া হীল উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যান। এ সময় রাঙামাটি জেলা প্রশাসন ও সংসদ সদস্যের ব্যক্তিগত পক্ষ থেকে দুর্গতদের মাঝে দুপুরের খাবার, শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।দুর্যোগ মোকাবেলা ও সরকারি তৎপরতা প্রসঙ্গে সাবেক পার্বত্যমন্ত্রী বলেন,
যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের প্রতিটি নেতাকর্মী। রাঙামাটিসহ পার্বত্য জেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নজর দিয়েছে সরকার। এখানে বসবাসরত প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের মাঝে সমানভাবে সহায়তা পৌঁছে দেওয়া হবে।ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের প্রতি জরুরি সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, প্রশাসন যখন আশ্রয়কেন্দ্রে যেতে বলে, তখন কেউ যেন সেটিকে অবহেলা না করেন। অনেক সময় সতর্কবার্তা অমান্য করার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,নাজমা আশরাফী, জেলা প্রশাসক, রাঙামাটি।
আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার।
মোঃ সাইফুল ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা।
মোঃ রিয়াদ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।এডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি।
মোঃ মুজিবুল হক, সভাপতি, সদর উপজেলা বিএনপি।
এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই সমন্বিত তৎপরতা ও ত্রাণ বিতরণে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.