শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

রাঙ্গামাটির দুর্গম সীমান্ত থেকে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে হেলিকপ্টারযোগে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে বিমান বাহিনীর বিশেষ এয়ার ইভাকুয়েশনের মাধ্যমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এনে ভর্তি করা হয়।​অসুস্থ ওই বিজিবি সদস্যের নাম হাবিলদার মোঃ এলাহান মিয়া (৪৯)। তিনি বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধীনে কর্মরত আছেন।

​বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে কান্তালং বিওপি থেকে লিংক টহলের দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির কাছাকাছি এলাকায় পৌঁছালে হাবিলদার এলাহান মিয়া হঠাৎ তাঁর বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভব করেন। তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার কোনো উন্নতি হয়নি।​পরবর্তীতে ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হলে তারা রোগীর মধ্যে ‘লেফট সাইডেড হেমিপ্যারেসিস’ (Left-sided

Hemiparesis) বা একপাশ অবশ হয়ে যাওয়ার উপসর্গ গুরুতর বলে চিহ্নিত করেন। এরপরই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।​পার্বত্য অঞ্চলের অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বিত উদ্যোগে দ্রুত বাহিনীর বিশেষ হেলিকপ্টার মোতায়েন করা হয়। দুুপুর ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি চিম্বুলুই বিওপি থেকে অসুস্থ হাবিলদারকে নিয়ে উড্ডয়ন করে এবং নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছায়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন ফারুকী জানান,

দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যই বাহিনীর অমূল্য সম্পদ। দুর্গম সীমান্ত অঞ্চলেও যাতে কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে উদ্ধার করে সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ-এ তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category