আব্দুল জব্বার(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের চোপড়া এলাকা থেকে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কালো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি বামপার্শ্বে স্বরস্বতী এবং ডানপার্শ্বে লক্ষী মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় ১জনকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করে র্যাব। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার চোপড়া এলাকার মৃত হবিবর রহমান এর ছেলে আকবর আলী (৫০)।
পুলিশ জানায়,জব্দকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, প্রস্থ ৬.৫ ইঞ্চি এবং ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার টাকা। এসময় তার চোরাইচালান কাজে ব্যবহৃত একটি পুরাতন বাটন মোবাইল, SYMPHONY, IMEI 1-355125293948481, IMEI 2-355125293948499, যাহার সিম নং- ০১৭৮০-৮৬৯০০৪, ০১৭৪১-৩১২৩৪২, আনুমানিক মূল্য ১০০০ টাকা উদ্ধার করা হয়।
মূর্তি উদ্ধারের বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক জানান, আজ (১১ ফেব্রুয়ারী) থানায় ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর 25B (1)(A) মামলা রুজু করা হয়
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.