এম মুরশীদ আলী: খুলনা মাদক দ্রব্যের টীম রূপসার গোয়াড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যাবসায়ীকে গাঁজা সহ আটক শেষে ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করে।
এব্যাপারে খুলনা মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক এস আই সাইদুর রহমান বলেন- গোপন সংবাদে জানতে পেয়ে তাৎক্ষণিক এএসআই মোল্লা মনির ও এএসআই আ. সালাম আকন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৭ নভেম্বর দুপুরের দিকে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন, গোয়াড়া (উত্তর পাড়া) গ্ৰামের পরামানন্দ বিশ্বাস ধলু (৭৬) কে সন্দেহে বসত ঘর তল্লাশি করে ১০০ গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি বৃদ্ধ বয়সেও সাধুবেশে দীর্ঘকাল ধরে অবৈধ মাদক গাঁজা ক্রয়-বিক্রয় ও খাওয়ার মাধ্যমে সমাজ নষ্ট করে আসচ্ছিল। এ ঘটনার বিষয়ে নির্বাহী অফিসারকে জানালে, তিনি ঘটনা স্থল পর্যাবেক্ষন শেষে আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার স্থানে জনসম্মুখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম। আসামি পরামানন্দ বিশ্বাস ধলু গাঁজা বিক্রয় ও গাঁজা উদ্ধার খাওয়া বিষয়ে আদালতে স্বীকার করায় তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু সহ স্থানীয় অনেকেই।
অপরদিকে- উপজেলা নির্বাহী অফিসার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৬-২৭ অর্থ বছরের নির্মিত কয়েকটি রাস্তা পরিদর্শন করেছেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.