মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী রূপসার কৃতি সন্তান, সাবেক সফল ছাত্রনেতা ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নৈহাটি ইউনিয়নের পূর্ব রূপসা ঘাট এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন তিনি।
গণসংযোগকালে জিএম কামরুজ্জামান টুকু দলীয় নেতাকর্মী, শ্রমজীবী মানুষ, স্বল্প আয়ের পরিবার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, “রূপসার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে আমি কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব রূপসা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার অনেক সমস্যা অমীমাংসিত রয়েছে। সড়ক যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি উপস্থিত জনসাধারণের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন এবং গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসেন শেখসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
স্থানীয়দের অনেকেই জানান, দীর্ঘদিন পর একজন প্রার্থী সরাসরি মানুষের কাছে এসে তাদের কথা শুনছেন, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে জিএম কামরুজ্জামান টুকুর এই গণসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.