আজিজুল ইসলাম, দৈনিক ইবি নিউজ ২৪ঃ রূপসায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া গত ১০ মার্চ (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে শিক্ষার্থী এবং জনসাধারণকে ফায়ার সার্ভিসের একটি টিম গ্যাস সিলিন্ডার বা কোথাও আগুন লাগলে আগুন নিভানোর পদ্ধতি শেখায়।
আলোচনা সভায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন। বক্তৃতা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,রূপসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন,ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লা,কৃষ্ণ গোপাল সেন,প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ,লিপিকা দাস,আজগর আলী প্রমূখ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.